চুয়াডাঙ্গায় ১০০টি কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি, রেলওয়ে বস্তি ও আশপাশের এলাকার হতদরিদ্র ১০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে তাঁদের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার সহসভাপতি রাহিমা খাতুন, সদস্য মাহমুদ আল আরাফাত, বখতিয়ার হামিদ, বিপুল হোসেন, সোহেল আহমেদ, টুটুল জোয়ার্দ্দার, শাহিন কবির প্রমুখ।
কম্বল পেয়ে ৮০ বছর বয়সী পঞ্চাদাস বলেন, ‘যাঁরা গরিবদের কম্বল দিয়েছে, হরি তাঁদের শান্তি দেবে।’