প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার তিনটি সাব-রেজিস্ট্রি কার্যালয়ে কর্মরত ১৪ জন দলিল লেখকের সনদ বাতিল করা হয়েছে। এসএসসির জাল সার্টিফিকেট জমা দিয়ে দলিল লেখকের সনদ সংগ্রহের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। যে ১৪ জনের সনদ বাতিল করা হয়েছে, তাঁরা হলেন সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে কর্মরত আবুল বাসার, ফারুক হোসেন, ছিদ্দিকুর রহমান, ইমতিয়াজ আলম, আনারুল ইসলাম, মাহবুল ইসলাম, মজিবর রহমান, আফছার আলী ও হাবিবুর রহমান; দামুড়হুদা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে কর্মরত ইউনুছ আলী, আমিন উদ্দিন, নুর হোসেন ও মিরাজ উদ্দিন; জীবননগর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে কর্মরত রবিউল ইসলাম।