চুয়াডাঙ্গায় ১৭০টি গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘড়িয়া গ্রাম থেকে গতকাল বুধবার এলএমজির ১৭০টি গুলি উদ্ধার করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে শ্রমিকেরা ঈদগাহপাড়ার সিরাজুল ইসলামের জমিতে মাটি কাটছিলেন। এ সময় একজন শ্রমিকের কোদালের কোপে মাটির নিচ থেকে একটি কলস বেরিয়ে আসে। শ্রমিকেরা কলসের ভেতরে গুলি দেখতে পান। এ খবর ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ সেখানে ভিড় জমায়। খবর পেয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী ঘটনাস্থলে গিয়ে গুলিভর্তি কলসটি থানায় নিয়ে আসেন।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, এসব গুলি এলএমজিতে ব্যবহার করা হয়ে থাকে। দীর্ঘদিন মাটির নিচে থাকায় তা অকেজো হয়ে পড়েছে।