চুয়াডাঙ্গায় ২০ দিনে চালের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ দিনের ব্যবধানে চুয়াডাঙ্গার পাইকারি বাজারে চালের দাম কেজিতে চার থেকে ছয় টাকা ও খুচরা বাজারে আট থেকে দশ টাকা পর্যন্ত বেড়েছে। এভাবে দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বিপাকে পড়েছে।গত সোমবার চুয়াডাঙ্গার বড়বাজার চালপট্টিতে গিয়ে দেখা গেছে, মোটা (স্বর্ণা) চাল প্রতি কেজি ৩০-৩২, মাঝারি মানের (ইরি-২৮) ৩৯-৪০ ও চিকন চাল (মিনিকেট) ৪৪-৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।খুচরা বিক্রেতারা জানান, ২০ দিন আগে একই বাজারেই প্রতি কেজি মোটা ২২-২৩, মাঝারি মানের ২৬-২৮ এবং চিকন চাল ৩৩-৩৪ টাকা দরে বিক্রি হয়েছে।জেলার ধান-চালের সবচেয়ে বড় মোকাম জীবননগর হাটে রোববার প্রতি কেজি মোটা (স্বর্ণা) ২৩-২৪, মাঝারি মানের ২৯-৩০ এবং চিকন চাল ৩৮-৪০ টাকায় বিক্রি হয়েছে। স্থানীয় পাইকারি ব্যবসায়ী ও চালকলের মালিকেরা জানান, সম্প্রতি তীব্র শৈত্যপ্রবাহের কারণে চাতাল শ্রমিকেরা কাজ করতে পারেননি। তা ছাড়া চাহিদার তুলনায় আমদানি কমে যাওয়ায় ধানের দাম বাড়ছে। বেশি দামে ধান কেনার কারণে চালের দামও বেড়ে যাচ্ছে।