চুয়েট খুলছে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) নয় দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার ক্যাম্পাস খুলছে। গত ২৬ ডিসেম্বর চুয়েটের সব বর্ষের শিক্ষার্থীরা হঠাৎ করেই সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে এবং শীতকালীন আট দিনের ছুটির জন্য প্রশাসনের কাছে দাবি জানান। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে শীতকালীন ছুটির কোনো নিয়ম নেই। তাই শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সব ডিন, বিভাগীয় প্রধান এবং হল প্রাধ্যক্ষকে নিয়ে অনুষ্ঠিত একটি জরুরি সভায় ২৬ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত নয় দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।