প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম আগামী ৩ মে মঙ্গলবার থেকে শুরু হবে। এর আগে ২ মে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। তবে শিক্ষা কার্যক্রম শুরু হলেও অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সভা, মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ফারুক-উজ-জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিরাপদ সড়ক ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগসহ নয় দফা দাবিতে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত ৭ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংবাদদাতা