চুয়েটে অজগর ধরা পড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল মঙ্গলবার সকালে সাত ফুট লম্বা এক অজগর সাপ ধরা পড়েছে। ক্যাম্পাসের ছাত্রী হলসংলগ্ন এলাকায় সাপটি ধরা পড়ে।জানা যায়, চুয়েটের ইলেকট্রিশিয়ান নাঈম উল্লাহ গতকাল সকালে ক্যাম্পাসের রাস্তা দিয়ে যাওয়ার সময় চুয়েটের ছাত্রী হলসংলগ্ন পানির ট্যাংকের সামনে সাপটি দেখতে পান। সাপটি ধরে চুয়েটের পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন ফর পিস’-এর কর্মীদের হাতে তুলে দেন তিনি। পরে গ্রিন ফর পিসের সভাপতি আরিফ উদ্দিনের তত্ত্বাবধানে সাপটি কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।