চুয়েটে উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের তৈরি প্রকল্প নিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে উদ্ভাবনী মেলা।
সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্বব্যাংক ও উদ্যোক্তা সহায়তাকারী প্রতিষ্ঠান বেটার স্টোরিজের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। মেলায় চুয়েটের শিক্ষার্থীদের তৈরি রোবট, ড্রোন ও স্বয়ংক্রিয় বাড়ির মতো প্রকল্প প্রদর্শন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম বলেন, উদ্ভাবনী মেলার মতো সৃষ্টিশীল আয়োজন নতুন উদ্ভাবক, গবেষক ও বিজ্ঞানীদের জন্য ইতিবাচক।