চুয়েটে ওরিয়েন্টেশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথম বর্ষের (২০১০-১১ শিক্ষাবর্ষ) ওরিয়েন্টেশন গতকাল রোববার কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়েছে। আগের কিছু সহিংসতার কারণে অতিরিক্ত নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১০টায় ওরিয়েন্টেশন শুরু হয়। নিয়মিত ক্লাস শুরু হবে আজ সোমবার থেকে। আবাসিক হলগুলোতে সিট বরাদ্দ দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার।