চুয়েটে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল বৃহস্পতিবার ‘জ্বালানি নিরাপত্তা, গ্রিনহাউজের প্রতিক্রিয়া ও বৈশ্বিক উষ্ণতার প্রভাব’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশীয় উন্নয়ন ব্যাংকের ভিয়েতনামের পরামর্শক এবং ইন্ডিয়ান স্কুল অব মাইনস অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক মৃণাল কে ঘোষ।