চুয়েটে জাগরণ উ ৎসব উদ্যাপিত
বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেমিনারের মাধ্যমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সাংবাদিক সমিতি গতকাল শুক্রবার ক্যাম্পাসে জাগরণ উ ৎসব-১১-এর আয়োজন করে। ‘দি অ্যাড বিডি-চুয়েটজেএ জাগরণ উ ৎসব-১১’ ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক এবং চুয়েটের সাবেক সাংবাদিকেরাও অংশ নেন।চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস উ ৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানের শেষ দিকে কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। উ ৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে চুয়েটের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি।চুয়েট মিলনায়তনে ‘বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার গুরুত্ব’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মাধব দীপ।সেমিনারে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল ইসলাম, চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মো. সাক্বী কাওসার, উ ৎসবের মূল সহযোগী প্রতিষ্ঠান দি অ্যাড বিডির চেয়ারম্যান সফিকুল আহাদ প্রমুখ। আরও বক্তব্য দেন চুয়েট সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আসাদ রাসেল, সমিতির সভাপতি আতাউর রাব্বী, আসাদুজ্জামান খান ও কবির পারভেজ। উ ৎসবে সেরা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, সেরা আলোকচিত্রী, সেরা চুয়েট প্রতিবেদক ও চুয়েটের সেরা অনলাইন প্রতিবেদকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তোলা ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী হয়। উ ৎসবের মিডিয়া পার্টনার ছিল চুয়েটনিউজ২৪ডটকম।