চুয়েটে দুই দিনব্যাপী সিএসসি উৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রোগ্রামিং প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শনিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দুই দিনব্যাপী কম্পিউটার কৌশল বিভাগ (সিএসসি) উৎসব শেষ হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান। অন্যান্যের মধ্যে চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর সাকী কাওসার ও কম্পিউটার কৌশল বিভাগের কৌশিক দেব উপস্থিত ছিলেন।আয়োজক সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিন মক কনটেস্ট (চূড়ান্ত প্রোগ্রামিং প্রতিযোগিতার আগের বাছাই) ও গেমিং প্রতিযোগিতা হয়। গেমিং প্রতিযোগিতায় ৭২ জন শিক্ষার্থী অংশ নেন। এতে এনএফএসে (নিড ফর স্পিড) জয়ী হন দ্বিতীয় বর্ষের (০৯ ব্যাচ) নাদির এবং ফিফায় দ্বিতীয় বর্ষের (০৯ ব্যাচ) অনিমেষ।উৎসবের সমাপনী দিনে চুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ও বিজিসি বিশ্ববিদ্যালয়ের ২১টি দল আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেয়। এতে জয়ী হয় চুয়েটের ‘চুয়েট আইকন’ দলটি। বিজয়ী দলের সদস্যরা হলেন মো. রাজীব হোসাইন, মেহেদী ও জিসান। প্রোগ্রামিংয়ে দ্বিতীয় হয় চুয়েট এসওএস এবং তৃতীয় হয় চুয়েট অপৃতস্থ।উৎসবের উদ্বোধন করেন চুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার কৌশল বিভাগের প্রধান মো. ইব্রাহীম খান।