চুয়েটে নতুন ছাত্রাবাস নির্মাণকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ১৮ কোটি টাকা ব্যয়ে নতুন ছাত্রাবাসের নির্মাণকাজ ১৮ অক্টোবর শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে পাঁচতলা এই ছাত্রাবাসটি নির্মিত হচ্ছে। ছাত্রাবাসে প্রায় ৫০০ ছাত্রের আবাসনের ব্যবস্থা থাকবে।
নির্মাণকাজের উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। একই সঙ্গে চুয়েটের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্মিত দুটি আবাসিক ভবনেরও উদ্বোধন করেন উপাচার্য।
এ সময় চুয়েটের সহ–উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের সময় চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম বলেন, নতুন ছাত্রাবাস এবং কর্মচারীদের আবাসিক ভবন বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে। চুয়েটকে আরও এগিয়ে নিতে সবার ঐক্যবদ্ধ প্রয়াস ধরে রাখতে হবে। িবজ্ঞপ্তি।