চুয়েটে পরিবেশ বিষয়ক বৈঠক অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল বুধবার পবিবেশবিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চুয়েটের পরিবেশবাদী সংগঠন স্টুডেন্ট ক্লাইমেট সেলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে এ বৈঠক হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের পুরকৌশল বিভাগের ডিন মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য, নগর ও পরিকল্পনা বিভাগের প্রধান সুলতান মো. ফারুক।জানা যায়, বৈঠকে কার্বন ডাই-অক্সাইড পুনর্গর্ভস্থল (সিকোস্টেশন), নিউক্লীয় শক্তি ও জলবায়ু, বৈশ্বিক উষ্ণতা (গ্লোবাল ওয়ার্মিং) এবং পরিবেশবান্ধব উপকরণবিষয়ক চারটি বিশেষজ্ঞ ধারণা উপস্থাপন করা হয়।এ ছাড়া অনুষ্ঠানে জলবায়ুর পরিবর্তনবিষয়ক গবেষণায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে পরিবেশবিষয়ক ওয়েবসাইট (www.scccuet.com), ব্লগ ও মাসিক ই-নিউজপেপার উদ্বোধন করা হয়। চুয়েটের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা পরিবেশ, জলবায়ুর পরিবর্তনবিষয়ক গবেষণা ও মুক্তচিন্তাগুলোকে এ ওয়েবসাইট, ব্লগ ও ই-নিউজপেপারে প্রকাশ করতে পারবেন।মাহমুদা চৌধুরীর উপস্থাপনায় বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চট্টগ্রাম কেন্দ্রের সাধারণ সম্পাদক জেরিনা হোসেন, স্থপতি বিধান বড়ুয়া, স্টুডেন্ট ক্লাইমেট সেলের সমন্বয়ক ও চুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষক সজল চৌধুরী, শিক্ষার্থী সচিব মাউল কাজিম আক্তার প্রমুখ।