চুয়েটে প্রযুক্তি উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল শুক্রবার প্রযুক্তি উৎসবের আয়োজন করা হয়। এতে রোবট দৌড়, কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার পাশাপাশি মহাকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা ছিল।
উৎসবের আয়োজক ছাত্র ইউনিয়ন। ক্যাম্পাসের বাস্কেটবল মাঠে সকালে এ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি অটল ভৌমিক। প্রতিযোগিতায় ১২০ শিক্ষার্থী অংশ নেন। সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম জিলানী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আতিক রিয়াদ।
প্রযুক্তি উৎসবকে ঘিরে আলোচনা সভা ও চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়।