প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। গত রোববার বিকেলে চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৯২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা, আবেদন প্রক্রিয়াসহ যাবতীয় তথ্য চুয়েটের ওয়েবসাইটের মাধ্যমে পরে জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।