চুয়েটে ভর্তি পরীক্ষা আগামীকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১০-১১ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কাল বৃহস্পতিবার। সকাল ১০টায় এই পরীক্ষা শুরু হবে। এবারই প্রথম মুঠোফোনে আবেদনপত্র বিতরণ করা হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবার ৬০০ আসনের বিপরীতে চার হাজার ৩৪৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ‘ক’ বিভাগে তিন হাজার ৯১৯ জন এবং ‘খ’ বিভাগে রয়েছেন ৪৩০ জন। এবার ভর্তি পরীক্ষার জন্য কোনো প্রবেশপত্র সরবরাহ করা হবে না। তাই পরীক্ষার দিন প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই দুই কপি পাসপোর্ট আকারের সদ্য তোলা রঙিন ছবি এবং মুঠোফোনে পাঠানো ক্রমিক নম্বর ছবি দুটির পেছনে লিখে আনতে হবে। ছবি ছাড়া কাউকে পরীক্ষা দিতে দেওয়া হবে না।ভর্তি পরীক্ষার ফলাফল ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (.িপঁবঃ.ধপ.নফ) এবং নিজস্ব নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।