চুয়েটে ভর্তি পরীক্ষা ৪ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১০-১১ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির আবেদনপত্র জমা নেওয়া গত বুধবার দিবাগত রাত ১২টায় শেষ হয়েছে। এবারই প্রথম মুঠোফোনের খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া হয়। আগামী ৪ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্য চুয়েটের ওয়েবসাইটে (www.cuet.ac.bd) পাওয়া যাবে।