চুয়েটে ভর্তি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১০-১১ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের মেধা তালিকার ভর্তি আজ মঙ্গলবার শুরু হয়েছে। তিন দিন ধরে ভর্তিপ্রক্রিয়া চলবে। আজ স্থাপত্য বিভাগে মেধাক্রম ০১-৩০, ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহে ০১-১৯০ এবং উপজাতীয় কোঠায় ০১-১১ পর্যন্ত ভর্তি করানো হবে। কাল বুধবার মেধাক্রম অনুসারে ১৯১-৩৮২ পর্যন্ত এবং ২৮ নভেম্বর ৩৮৩-৫৭০ পর্যন্ত ভর্তি করানো হবে।