চুয়েটে র্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৩৬তম ব্যাচের ছাত্রছাত্রীরা গতকাল বৃহস্পতিবার র্যাগ ডে উদ্যাপন করেছে। ব্যাচটির র্যাগ উপলক্ষে আয়োজন করা হয়েছিল দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার। গত বুধবার সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে র্যাগ ডের আনুষ্ঠানিকতা শুরু হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। শোভাযাত্রা শহরের জিইসি মোড় থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। বিকেলে ক্যাম্পাস মিলনায়তনে আয়োজন করা হয় চলচ্চিত্র প্রদর্শনী।দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা মেতে ওঠেন রঙের খেলায়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। সন্ধ্যায় কনসার্টের মাধ্যমে দুই দিনের অনুষ্ঠানমালা শেষ হয়।