চুয়েটে সিন্ডিকেটের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯১তম সিন্ডিকেটের সভা ২৯ জুন বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম, যন্ত্রকৌশল অনুষদের ডিন বদিউস সালাম, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক মো. সাইফুল ইসলাম, ইনস্টিটিউট অব আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং রিসার্চ-এর পরিচালক মো. আবদুুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটির সাবেক সদস্য এ এ এম জিয়া হোসাইন, গণপূর্ত অধিদপ্তরের সাবেক ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এস এম আবদুল কাদের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক নুরল আনোয়ার প্রমুখ। বিজ্ঞপ্তি।