চুয়েটে ৩৭তম ব্যাচের দুই দিনব্যাপী র্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৩৭তম ব্যাচের শিক্ষার্থীদের র্যাগ ডের দুই দিনব্যাপী অনুষ্ঠান গতকাল শনিবার সকালে শেষ হয়েছে। গত শুক্রবার রাতে ওয়ারফেজ ও শিরোনামহীন ব্যান্ডের সঙ্গে স্থানীয় তিনটি দলের সংগীত পরিবেশন করেন। এর আগে বৃহস্পতিবার আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দুই দিনব্যাপী র্যাগ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. সাইফুল ইসলাম। শোভাযাত্রা চুয়েটের গোলচত্বর থেকে শুরু হয়ে লেডিস হল হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে গোলচত্বরে গিয়ে শেষ হয়। উর্যাসবের প্রথম দিন ছিল শিক্ষার্থীদের রং খেলা। দুপুরে প্রায় দুই ঘণ্টা চলে এ রং খেলা। প্রথম দিন অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি এবং সন্ধ্যায় ফিল্ম ফেস্টিভাল। সমাপনী দিন শুক্রবার ছিল আলোচনা সভা, চুয়েটের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতজুড়ে ব্যান্ড সংগীত।