চুয়েটের দুই ব্যাচের শিক্ষা কার্যক্রম পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই ব্যাচের প্রায় ৮৪০ জন শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। ব্যাচ দুটি হচ্ছে দ্বিতীয় বর্ষ (০৭ ব্যাচ) ও তৃতীয় বর্ষ (০৮ ব্যাচ)।গত বুধবার সন্ধ্যায় চুয়েটের একাডেমিক কাউন্সিলের ৬৬তম বৈঠকে এ দুই ব্যাচের হলে ওঠা এবং ক্লাস শুরু দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত হয়। চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস বৈঠকে সভাপতিত্ব করেন।উপাচার্য প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে একাডেমিক কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।চুয়েট সূত্র জানায়, সপ্তম ও অষ্টম ব্যাচের শিক্ষার্থীদের জন্য আগামী রোববার আবাসিক হল খুলে দেওয়ার কথা ছিল। পরদিন সোমবার থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত ছিল। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী তাঁদের ক্লাস শুরু হবে ১৬ মার্চ এবং তাঁরা হলে উঠবেন এর আগের দিন (১৫ মার্চ)।