চুয়েটের পাঁচজন পুরস্কৃত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে উত্তীর্ণ পাঁচজন প্রকৌশলীকে ‘ইঞ্জিনিয়ার খুরশীদ আনোয়ার মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ পুরস্কার দেওয়া হয়েছে। কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের উদ্যোগে সম্প্রতি এ পুরস্কার দেওয়া হয়। তাঁদের মধ্যে মো. আফতাবুর রহমানকে স্বর্ণপদক ও ৫০ হাজার টাকা এবং মো. নিয়ামতউল্লাহেক রৌপ্যপদক ও ৩০ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া মো. হাবিব এ খোদা, দেওয়ান আবদুল মামুন ও মো. মাহবুব এ সোবহানীকে ব্রোঞ্জপদক ও ২০ হাজার টাকা করে দেওয়া হয়।