চুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল গত রোববার রাতে প্রকাশ করা হয়েছে। এ ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cuet.ac.bd) পাওয়া যাচ্ছে। ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি-সম্পর্কিত যাবতীয় তথ্য ও নির্দেশিকা ওয়েবসাইটে রয়েছে।ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার ৩, ৪ ও ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীদের সাক্ষাৎকার ৬ ডিসেম্বর বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।