চূড়ান্ত পর্ব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরাঙ্গীরচর সরকারি মেডিকেল হাসপাতাল মাঠে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৬’ এর চূড়ান্ত পর্ব আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। এতে রনি মার্কেট ফুটবল ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে প্রতিভা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।
গত ১৯ আগস্ট ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ পরিহার করি ফুটবল আনন্দে মাতি’ স্লোগানে ১৬টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টের আয়োজন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর (ডিএসসিসি) মোহাম্মদ হোসেন। ডিএসসিসির কাউন্সিলর মোহাম্মদ হোসেন বলেন, আজ শুক্রবার বিকেল তিনটায় চূড়ান্ত ম্যাচ শুরু হবে।