চূড়ান্ত পর্ব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় গ্রুপ আন্তজেলা ভলিবল (১৭তম পুরুষ) প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ভোলার গজনবী স্টেডিয়ামে শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা দুইটায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ খেলার উদ্বোধন করেন। উদ্বোধন পর্বে ১০টি জেলা অংশ নিয়েছে। সকালে বরিশাল ৩-০ সেটে সাতক্ষীরাকে, নড়াইল ৩-০ কক্সবাজার, রাজশাহী ৩-১ পাবনা, নড়াইল ৩-০ সিলেট; বিকেলে ভোলা ৩-০ রংপুর এবং খুলনা ৩-০ সেটে দিনাজপুরকে হারিয়েছে। ৩০ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মো. আতিকুল ইসলাম, এ এইচ আসলাম সানী, আশিকুর রহমান, মইরুল হোসেন প্রমুখ। ভোলা প্রতিনিধি