চূড়ান্ত পর্বে চট্টগ্রাম কলেজ ও ঢাকা কলেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রয়েল সিমেন্ট-প্রথম আলো-দৃষ্টি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় কলেজ পর্যায়ের চূড়ান্ত পর্বে উঠেছে চট্টগ্রাম কলেজ ও ঢাকা কলেজ। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে মুখোমুখি হবে এই দুই কলেজ।
সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাসে ২২ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় দেশের ২৪টি কলেজ, ১৬টি বিশ্ববিদ্যালয় ও ২০টি বিদ্যালয়ের আড়াই শ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। গতকাল শনিবার কলেজ পর্যায়ের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
আজ রোববার থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে বলে জানান আয়োজকেরা। ২৯ ডিসেম্বর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।