চূড়ান্ত প্রতিবেদন তদন্ত কর্মকর্তার নামে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎ স্য বিভাগের কর্মী আবদুল অহিদ হত্যা মামলায় অবশেষে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা গতকাল রোববার আদালতে এ প্রতিবেদন দাখিল করেন।মামলার বাদী নাজিরা বেগমের অভিযোগ, তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক আজিজুর রহমান অভিযোগপত্র দাখিলের নামে তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন, কিন্তু তিনি তা না দেওয়ায় তদন্ত কর্মকর্তা আসামিদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন।বাদী বলেন, তাঁর স্বামী আবদুল অহিদ সাতক্ষীরা সদরের এল্লারচর মৎ স্য খামারে (সরকারি প্রকল্প) ক্ষেত্র সহকারী পদে চাকরি করতেন। ওই প্রকল্পের টাকা থেকে তৎ কালীন জেলা মৎ স্য কর্মকর্তা হাসানুজ্জামান ঘুষ হিসেবে অহিদের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। কিন্তু তা না দেওয়ায় ২০০৮ সালের ২১ অক্টোবর অপর ক্ষেত্র সহকারী লিয়াকত আলীর সহযোগিতায় হাসানুজ্জামান এল্লারচর কার্যালয়ে আটকে রেখে অহিদের ওপর নির্যাতন চালান। খবর পেয়ে তিনি ওই কার্যালয় থেকে মুমূর্ষু অবস্থায় অহিদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালে ওই দিন রাত ১২টার দিকে তিনি মারা যান।বাদী জানান, স্বামী হত্যার ঘটনায় পরদিন জেলা মৎ স্য কর্মকর্তা হাসানুজ্জামান ও ক্ষেত্র সহকারী লিয়াকত আলীর বিরুদ্ধে তিনি সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেন। কিন্তু পুলিশ এটি অপমৃত্যুর মামলা হিসেবে গ্রহণ করে। এর প্রায় দুই বছর পর আদালতের নির্দেশে ২০১০ সালের ৬ আগস্ট সাতক্ষীরা সদর থানা এটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করে।সূত্র জানায়, তদন্ত কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন, আবদুল অহিদ অফিসের টাকার হিসাব দিতে না পেরে দুশ্চিন্তায় হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ২০০৯ সালের ৭ ফেব্রুয়ারি এল্লারচর চিংড়ি খামারের বৈজ্ঞানিক কর্মকর্তা আফরোজা খানম অহিদের (আবদুল অহিদ) হিসাব-নিকাশে কোনো গরমিল পাওয়া যায়নি মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন।তদন্ত কর্মকর্তা আজিজুর রহমান দাবি করেন, ঘটনাটি তিনি নিরপেক্ষভাবে তদন্ত করার চেষ্টা করেছেন। আর বাদীর কাছে ৫০ হাজার টাকা ঘুষ চাওয়া এবং আসামিদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার কথা ঠিক নয়।