চূড়ান্ত লাইসেন্স পেল আরও দুটি ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের সম্মতিপত্র (এলওআই) পাওয়া আরও দুটি ব্যাংককে লাইসেন্সের জন্য চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে গতকাল মঙ্গলবার এই দুই ব্যাংকের লাইসেন্স প্রদানের অনুমোদন দেওয়া হয়। এই দুটি হলো ফারমার্স ও মিডল্যান্ড ব্যাংক। নতুন অনুমোদন পাওয়া ফারমার্স ব্যাংকের মূল উদ্যোক্তা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। আর মিডল্যান্ড ব্যাংকের মূল উদ্যোক্তা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আয়কর আইনজীবী ও কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকার।