চেক জালিয়াতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক জালিয়াতির ঘটনায় উত্তরা (পশ্চিম) থানার মোবারক হোসাইন নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ১২ এপ্রিল আদালত পরোয়ানাটি জারি করলেও পুলিশ এখনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। মোহাম্মদপুরের ব্যবসায়ী আলী হোসেনের অভিযোগ, মোবারক তাঁর কাছ থেকে ১১ লাখ টাকা নিয়েছিলেন। সেই টাকা আর ফেরত দেননি মোবারক। ঋণ শোধ করতে তিনি ৮ লাখ ৮৪ হাজার টাকার একটি চেক দেন। কিন্তু ব্যাংকে মোবারকের কোনো টাকা ছিল না। পরে আদালতের আশ্রয় নিলে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মোবারক উত্তরার তিন নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি বাসায় থাকেন। উত্তরা (পশ্চিম) থানার ওসি আলী হোসেন খান বলেন, ‘মোবারক নামের কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।’