চেক জালিয়াতি করে টাকা উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর জনতা ব্যাংক থেকে চেক জালিয়াতির মাধ্যমে এক ইট ব্যবসায়ীর এক লাখ ২০ হাজার টাকা ওঠানো হয়েছে। এ ঘটনায় ওই ব্যবসায়ী উলিপুর থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।এম এস ট্রেডার্সের মালিক সাইফুল ইসলাম বলেন, ‘সোমবার (১৩ জুন) আমি জনতা ব্যাংকে টাকা তুলতে গিয়ে দেখি, আমার হিসাবে টাকা নেই। কর্তব্যরত কর্মকর্তা আমাকে জানান, ২৯ মে চেকের (নং-৪২১৪৯৭৩) মাধ্যমে আমার হিসাব নম্বর থেকে সাজু মিয়া নামের এক ব্যক্তি এক লাখ ২০ হাজার টাকা উত্তোলন করেছেন। তখন খোঁজ নিয়ে দেখি, ওই চেকে আমার স্বাক্ষর জাল করা হয়েছে। এ ব্যাপারে আমি মঞ্জুরুল ইসলাম, হামিদুল ইসলাম ও রেজাউল করিমকে আসামি করে মঙ্গলবার উলিপুর থানায় অভিযোগ করেছি।’জনতা ব্যাংকের উলিপুর শাখার ব্যবস্থাপক মেছের আলী বলেন, চেকটিতে এমনভাবে স্বাক্ষর করা হয়েছে, যা অবিকল ওই ব্যবসায়ীর স্বাক্ষর মনে হয়েছে। ব্যাংক থেকে সাজু মিয়া নামের এক ব্যক্তিকে ওই টাকা দেওয়া হয়েছে। সাইফুল ইসলাম চেকের স্বাক্ষর জাল বলায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।