চেক জালিয়াতি মামলায় যুবদল নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক জালিয়াতির মামলায় বরিশাল জেলা যুবদলের নেতা আতহারুল ইসলাম চৌধুরীকে ঢাকায় গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, যুবদলের নেতা আতহারুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে ২০০৮ সালে বরিশাল যুগ্ম দায়রা জজ আদালতে চেক জালিয়াতির মামলা করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওই আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদণ্ড দেন। ওই মামলার রায়ের পরই আত্মগোপনে চলে যান কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতহারুল ইসলাম চৌধুরী।মামলার বিবরণে জানা যায়, ঠিকাদারি কাজের জন্য জিলানী নামে এক ঘনিষ্ঠজনের কাছ থেকে সাত লাখ ৫২ হাজার টাকা ধার নেন তিনি। পরে বাবুল জিলানীকে ওই পরিমাণ টাকার একটি চেক দেন। চেকের বিপরীতে টাকা না থাকায় জিলানী তাঁর বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা করেন। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আতহারুল ইসলামকে গতকাল আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।