চেক জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর শাখা থেকে গত রোববার একটি চক্র চেক জালিয়াতির মাধ্যমে (সাতটি চেকে) ১২ লাখ টাকা তুলে উধাও হওয়ার ঘটনায় অবশেষে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার অগ্রণী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. তারিকুল ইসলাম তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেন। মো. তারিকুল ইসলাম বলেন, শিগগিরই বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন জমা দেব। এ ঘটনায় ব্যাংকের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ প্রথম আলোয় মঙ্গলবার ‘অগ্রণী ব্যাংকে চেক জালিয়াতি, ১২ লাখ টাকা তুলে উধাও’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।