চেক জালিয়াতির মামলায় কারখানা মালিক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় চেক জালিয়াতির মামলায় পুলিশ একটি নিটিং কারখানার মালিককে গ্রেপ্তার করেছে। তাঁর নাম হাফিজউদ্দিন খান। তিনি পঞ্চবটীতে অবস্থিত ক্ষুদ্র ও কুটির শিল্পনগরের (বিসিক) আমজাদ নিটিংয়ের মালিক। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সেলিম জানান, গতকাল শনিবার সকালে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে হাফিজউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকায় বিদ্যুৎ নামের এক ব্যক্তিকে তিন লাখ টাকার একটি চেক দিয়েছিলেন।