চেক জালিয়াতির মামলায় নাটোরে কাউন্সিলর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান বেলালকে (৪৮) গতকাল রোববার গ্রেপ্তার করেছে পুলিশ।
ময়মনসিংহের একটি আদালতের চেক জালিয়াতির মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
আতিকুর রহমানের বাড়ি পৌরসভার মহিষভাঙ্গা গ্রামে। তিনি পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, ময়মনসিংহ আমলি আদালতের চেক জালিয়াতির মামলায় বনপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পুলিশ গতকাল সকালে বনপাড়া বাজার থেকে তাঁকে
গ্রেপ্তার করে।