প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেক জালিয়াতির মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক পারভেজ আহমেদকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার যুগ্ম জেলা দায়রা জজ শেখ হাফিজুর রহমান এই রায় দেন।আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ফতুল্লা থানার আলীগঞ্জের ব্যবসায়ী শামসুদ্দিন ওই মামলা করেন। রায়ে উল্লেখ করা হয়, আসামি পলাতক থাকায় তাঁর গ্রেপ্তার কিংবা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণের তারিখ থেকে সাজার মেয়াদ শুরু হবে। জরিমানার অর্ধেক অভিযোগকারী পাবেন। বাকি অর্ধেক রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। সূত্র জানায়, সাজা পাওয়া পারভেজ আহমেদ বর্তমানে ঢাকায় থাকেন। তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষের আইনজীবী হিসেবে কাজ করতে দেখা গেছে।