চেক ডিজঅনার মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাসিমপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলীকে চেক ডিজঅনার (প্রত্যাখ্যান) মামলায় ছয় মাসের কারাদণ্ড ও ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সরওয়ার আলম এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩০ জুন ও ৩০ জুলাই ৮ লাখ ১৫ হাজার টাকার দুটি চেক ডিজঅনারের (প্রত্যাখ্যান) অভিযোগে ওই বছরের ৬ নভেম্বর একই উপজেলার মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন।
পটিয়া আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি বদিউল আলম জানান, রায় ঘোষণার পর চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে।