চেক প্রত্যাখ্যান মামলায় সাকার ভাইয়ের বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর দুই ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। চেক প্রত্যাখ্যানের অভিযোগে ফেইন ইন্টারন্যাশনাল কোম্পানির করা মামলায় গতকাল মঙ্গলবার মহানগর হাকিম কণিকা বিশ্বাস এ আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, গতকাল এ মামলার আসামিদের হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল। গতকাল আসামি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও সাইফুদ্দিন কাদের চৌধুরী সমন পাওয়ার পরও হাজির না হওয়ায় আদালত এ আদেশ দেন। গত ২০ মে ফেইন ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার মিজানুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। ঢাকা ডায়িং ম্যানুফ্যাকচারিংয়ের চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন কাদের চৌধুরী ও বিপণন কর্মকর্তা সামির কাদের চৌধুরীকে এতে আসামি করা হয়।সূত্র জানায়, ঢাকা ডায়িং ও ফেইন ইন্টারন্যাশনালের মধ্যে ব্যবসায়িক চুক্তি হয়। ঢাকা ডায়িং বাদী প্রতিষ্ঠান থেকে বাকিতে ১৫ লাখ টাকার পণ্য কেনে। গত বছরের ৩০ সেপ্টেম্বর আসামি ওই টাকার চেক দেন। কিন্তু চেকটি ব্যাংকে জমা দিলে তা প্রত্যাখ্যাত হয়। আদালত আগামী ৩ জানুয়ারি পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন।