চেক প্রত্যাখ্যানের মামলায় ব্যবসায়ীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে চেক প্রত্যাখ্যানের দুটি মামলায় কামাল উদ্দিন নামের এক ব্যবসায়ীকে এক বছর করে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল রোববার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জাকির হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
বাদীর আইনজীবী জাফর ইকবাল জানান, গত বছরের নভেম্বর মাসে পূবালী ব্যাংক নগরের চাক্তাই শাখা থেকে ৭৭ কোটি টাকা ঋণ নেন তাবাসসুম এন্টারপ্রাইজের মালিক ব্যবসায়ী কামাল উদ্দিন। টাকা পরিশোধ করতে চেক দিলে তা প্রত্যাখ্যাত হওয়ায় পূবালী চাক্তাই শাখার কর্মকর্তা রতন কুমার শীল বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালত দুই মামলায় এক বছর করে দুই বছরের সাজা দেন। একই সঙ্গে ঋণ নেওয়া টাকা পরিশোধেরও আদেশ দেন।