চেক প্রত্যাখ্যানের মামলায় ব্যবসায়ীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে চেক প্রত্যাখ্যানের মামলায় এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড এবং পাঁচ কোটি টাকার জরিমানা করেছেন আদালত। তাঁর নাম কামাল উদ্দিন।
গতকাল বুধবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সহীদুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বাদীর আইনজীবী জাফর ইকবাল জানান, গম দেওয়ার কথা বলে ২০১২ সালের ১৭ মার্চ নগরের চাক্তাই এলাকার ব্যবসায়ী নুর মোহাম্মদের কাছ থেকে চার কোটি ৫৭ লাখ ২৩ হাজার টাকা নেন অপর ব্যবসায়ী কামাল উদ্দিন।