চেক প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলা মিলনায়তনে গতকাল মঙ্গলবার দুই দিনব্যাপী গর্ভবতী মায়েদের শুশ্রূষা ও চেক প্রদান অনুষ্ঠান হয়েছে। মহিলাবিষয়ক অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষাসেবা ফাউন্ডেশনের সহযোগিতায় এই অনুষ্ঠান হয়। এতে উপজেলার আটটি ইউনিয়নের ১৬৮ জন দরিদ্র ও গর্ভবতী মায়ের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয়। এ ছাড়া তাঁদের শরীরের ওজন পরিমাণসহ প্রত্যেককে দুই হাজার ১০০ টাকার চেক দেওয়া হয়। ইউএনও রাজ্জাকুল ইসলাম ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে লায়লা গর্ভবতী মায়েদের হাতে এসব চেক তুলে দেন।