চেক প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক ও বাণিজ্যিক খামারে দেশি ভেড়া উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পের আওতায় নওগাঁ জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর দরিদ্র খামারিদের শেড নির্মাণের জন্য চেক প্রদান করেছে। গতকাল সোমবার সকালে প্রাণিসম্পদ অফিসের সম্মেলন কক্ষে চেক প্রদান অনুষ্ঠানে জেলার প্রত্যেক উপজেলা থেকে তিনজন করে মোট ৩৩ জন সফল ভেড়া পালনকারীর প্রত্যেককে ৬ হাজার ৫০০ টাকা করে মোট ২ লাখ ১৪ হাজার ৫০০ টাকা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুস সালাম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদী-উল-শহীদ, বিশেষ অতিথি ছিলেন নওগাঁ বিআরডিবির উপপরিচালক রহমত উল্লাহ।
নওগাঁ প্রতিনিধি