চেক প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ইন্টার্ন সমাপ্তকৃত চিকিৎসকদের সম্মানী ভাতার চেক দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় সৈয়দপুর শহরের নয়াবাজার বাণীচাঁদ সড়কে প্রতিষ্ঠানের মিলনায়তন চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও ও সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সদস্য ও নীলফামারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ খন্দকার আনিছুল হক এবং সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ম্যানেজিং কমিটির সদস্য ও সাবেক অধ্যক্ষ শাহ্ মো. রমজান আলী।