প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালুতে গতকাল শুক্রবার সকালে উপজেলার ৯২ জন গরিব ও দুস্থের হাতে চেক তুলে দেন বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৬ লাখ ৪০ হাজার টাকার বিশেষ বরাদ্দ আনেন কাহালুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ। উপজেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও তাছলিমা খাতুন, পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতা আরজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান।