চেক প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় ১৫০ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার মাঝে ৭ লাখ ৫৩ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনার নবাগত জেলা প্রশাসক রেখা রানী বালো, উপজেলা পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহ্জেবিন শিরিন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুর রাজ্জাক প্রমুখ।