প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর উপজেলা এলজিইডি অধিদপ্তরের অধীনে রুরাল এমপ্লয়মেন্ট অ্যান্ড রোড মেইনটেন্যান্স প্রোগ্রাম-২ (আরইআরএমপি-২) প্রকল্পের আওতায় পল্লি কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কাজে প্রথম পর্যায়ে নিয়োজিত ৬০ জন দুস্থ নারী
কর্মীর জমা করা সঞ্চয়ের টাকার চেক ও সনদ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে
এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রকৌশলী মিজানুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস, ইউএনও ইয়াসমিন আক্তার প্রমুখ।