চেক প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি প্রতিষ্ঠান দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি. (কাল্ব) নামের একটি সংস্থার উদ্যোগে গতকাল লালমনিরহাটের হাতীবান্ধা আলহাজ সমসের উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রয়াত শিক্ষক খতিব উদ্দিন (মরণোত্তর) পরিবারের কাছে চেক প্রদান করা হয়েছে। খতিব উদ্দিনের স্ত্রী নাজমা বেগমের হাতে পাঁচ হাজার টাকার ওই চেক তুলে দেন সংস্থার ব্যবস্থাপক আলতাব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান, সংস্থার উপজেলা সভাপতি তবিবর রহমান, সহসভাপতি আবু হানিফ প্রমুখ। খতিব উদ্দিন গত ২৪ মে মারা যান।