প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে ১৩ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই টাকার চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক আমিনুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আনিসুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ শাহিন মনোয়ারা হক, নওগাঁ জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম শাহনাজ মালেক প্রমুখ। ৬৬টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে ওই টাকা দেওয়া হয়।