চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ২১৪ জন মুক্তিযোদ্ধার মধ্যে ১১ লাখ ৩৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা সমাজসেবা অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে চেক বিতরণ করা হয়। দেবীদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এতে বক্তৃতা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আবদুস সামাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নুল আবেদীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম প্রমুখ। ইউএনও মুক্তিযোদ্ধাদের হাতে চেক তুলে দেন।
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা